৩৬ বছর আগে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামের সেই ফাইনালে জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় এবং সবশেষ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। কিংবদন্তির জার্সি ঘরে ফেরাটা উদযাপন করছে দেশটি। ম্যাথিউসকে কৃতজ্ঞতাও জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বিশ্বকাপের সেই আসরের কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যে জার্সি পরে খেলেছিলেন ম্যারাডোনা, তথা ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলটি করেছিলেন, সেটি এ বছরের শুরুতে নিলামে ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। জার্সিটি নিলামে তুলেছিলেন সাবেক ইংলিশ মিডফিল্ডার স্টিভ হজ।
.png)
ম্যাথিউসের সামনেও সুযোগ ছিল ম্যারাডোনার জার্সি নিলামে তোলার। কিন্তু এই জার্মান কিংবদন্তি ডেইলি মেইলকে বলেন, ম্যারাডোনার জার্সি বিকিয়ে পকেট ভারি করার কথা কখনো ভাবেননি তিনি।
স্পেনের রাজধানী মাদ্রিদে আর্জেন্টিনার দূতাবাসে এক অনুষ্ঠানে দেশটির মানুষের জন্য জার্সিটি গত আগস্টেই দিয়েছিলেন ম্যাথিউস। সেসময় স্মৃতিচারণ করেছিলেন ২০২০ সালে না ফেরার দেশে পাড়ি জমানো ম্যারাডোনাকে।
ম্যাথিউস বলেন, আর্জেন্টিনায় দিয়েগো একজন ঈশ্বর এবং এ কারণে তাদেরকে এই জার্সি ফিরিয়ে দেওয়াটা বিশেষ কিছু। এটা ভীষণ কষ্টের যে সে আজ আমাদের মাঝে নেই। দিয়েগো আমাদের হৃদয়ে সবসময় থাকবে।
২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকে পাড়ি জমান ম্যারাডোনা। আর্জেন্টিনায় পাঠানোর আগে জার্সিটি রাখা হয়েছিল মাদ্রিদের লেজেন্ডস জাদুঘরে। এখানে ফুটবলের ঐতিহাসিক স্মারণকগুলো প্রদর্শন করা হয়।