[ খেলা ]
সোহানের দোষে ম্যাচের মাঝেই রান জরিমানা গুনলো বাংলাদেশ
ছবি: আইসিসি
টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ২০৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে উইকেটকিপার নুরুল হাসান সোহানের ভুলে দোষে ম্যাচের মাঝেই রান জরিমানা গুণেছে টাইগাররা।
ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১১তম ওভারে। এ সময় বোলিংয়ে ছিলেন সাকিব আল হাসান। সেই ওভারের পঞ্চম বলে আচমকা উচ্চতার নো বল করেন সাকিব। সেই মুহূর্তে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে সাকিব বল হাতে নিয়ে এগোতেই সোহানও নিজের পজিশন ছেড়ে মুভ করেন।
স্পিনারের জন্য শর্ট কিপিং করা সোহান তখন দেড় হাত পিছিয়ে যান। আর সেটি লেগ আম্পায়ারের চোখে পড়ে। কিন্তু ফ্রি হিটে কোনো কারণে আচমকা ফিল্ডিং চেঞ্জ করা ক্রিকেটের নিয়মে অপরাধ। যার ফলে পাঁচ রান জরিমানা করা হয় বাংলাদেশকে।
.png)
আর তাতেই দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ২০৫ রানে। অন্যথায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১ রান লক্ষ্য পেত বাংলাদেশ।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!