ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২

আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির হানা, টসে বিলম্ব  

ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১০:২১, ২৮ অক্টোবর ২০২২
আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির হানা, টসে বিলম্ব  
ছবি: সংগৃহীত

বৃষ্টি সমস্যা যেন কাটছেই না এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। বৃষ্টির কারণে দুটি ম্যাচ এরই মধ্যে বাতিল হয়ে গেছে। একটি ম্যাচে ফল নির্ধারণ হয়েছে বৃষ্টি আইনে।

এর মধ্যে আজকের আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচটাও পড়েছে বৃষ্টির হুমকীতে। নির্ধারিত সময় পার হয়ে গেলেও বৃষ্টি বাধায় এখনো টস হতে পারেনি।

শুক্রবার সকাল ১০ টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু সকাল থেকেই বৃষ্টি। যে কারণে এরই মধে জানিয়ে দেয়া হয়েছে, বৃষ্টির কারণে টস করতে বিলম্ব হবে।

Advertisement

সকাল থেকে বৃষ্টি বারায় উইকেট ত্রিপলে ঢেকে দেয়ার পর কিছুক্ষণ আগে বোলিং রানআপও ঢেকে দেয়া হয়েছে। কখন টস হবে, কখন খেলা শুরু হবে, তা নির্ভর করছে পুরোপুরি বৃষ্টি থামার উপর।

নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল তারা।

অন্যদিকে আয়ারল্যান্ড প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বিঘ্নিত হওয়ায় ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংলান্ডকে ৫ রানে হারিয়ে দিয়েছিল তারা। ফলে এই গ্রুপে সুবিধাজনক অবস্থায় রয়েছে আয়ারল্যান্ড ।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!