হাজিমে মোরিয়াসুর ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন রিয়াল সোসিয়েদাদের মিডফিল্ডার তাকেফুসা কুবো, মোনাকোর মিডফিল্ডার তাকুমি মিনামিনো ও ব্রাইটনের মিডফিল্ডার কাউরু মিতোমা। তিনজনই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলবেন।
তারুণ্যনির্ভর দল নিয়ে এবার কোয়ার্টার ফাইনালে খেলার লক্ষ্য মোরিয়াসুর। তিনি বলেন, ‘এর আগে আমরা তিনবার শেষ ষোলো থেকে বাদ পড়েছি। এবার আমাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল খেলা। আমি নিশ্চিত যে আমাদের সেরাটা খেলতে পারলে লক্ষ্য অর্জন করা সম্ভব।’
.png)
একনজরে দেখে নিন বিশ্বকাপের জন্য ঘোষিত জাপান দল:
গোলকিপার : সুইচি গোন্ডা, ড্যানিয়েল স্মিট ও এইজি কাওয়াশিমা।
রক্ষণভাগ : মিকি ইয়ামানি, হিরোকি সাকাই, মায়া ইয়োশিদা, তাকেহিরো তোমিয়াসু, শোগো তানিগুচি, কো ইতাকুরা, হিরোকি ইতো, ইয়োতো নাগাতোমো ও ইউতা নাকাইয়ামা।
মধ্যমাঠ : ওয়াতারু এন্দো, হিদেমাসা মোরিতা, তানাকা, গাকু শিবাসাকা, কাউরু মিতোমা, দাইচি কামাদা, রিতসু দোয়ান, জুনিয়া ইতো, তাকুমি মিনামিনো, তাকেফুসা কুবো ও ইউকি সোমা।
আক্রমণভাগ : দাইজেন মায়েদা, তাকুমা আসানো ও আয়াসে উয়েদা।