ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২

দ. আফ্রিকাকে ফিল্ডিং দিয়ে ব্যাটিং নিলো পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১৩:৪১, ৩ নভেম্বর ২০২২
দ. আফ্রিকাকে ফিল্ডিং দিয়ে ব্যাটিং নিলো পাকিস্তান
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও দ. আফ্রিকা।

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি। এর আগে টস পর্বে টস জিতে দ. আফ্রিকাকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়ে নিজেরা ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। 

 এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা কোনও ম্যাচ হারেনি। চতুর্থ ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলটি এবার হোঁচট খেলেই খাদের কিনারায় চলে যাবে।

Advertisement

গত ম্যাচে বাবর আজমের দল নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সেমিফাইনালের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখে। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে অপ্রত্যাশিত হারের পর ওই জয় তাদের এনে দেয় স্বস্তি। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের বড় ম্যাচও তাদের জিততে হবে, একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকে।

কিন্তু টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের জেতাটা সহজ হবে না। তিন বিভাগেই দারুণ করছে প্রোটিয়ারা। পেসারদের বিপক্ষে আফ্রিকানদের ব্যাটিং লাইনআপ বেশ শক্ত, বিশেষ করে মিডল অর্ডার।  

তাই ব্যাটিং লাইনে পরিবর্তন আনার কোনও সম্ভাবনা নেই প্রোটিয়াদের। সম্ভবত লুঙ্গি এনগিডিকে সাইডলাইনে রেখে স্পিনার তাবরাইজ শামসিকে ফেরাতে পারে তারা। 

পাকিস্তানের লাইনআপেও একটি পরিবর্তন নিশ্চিত। হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন ফখর জামান। ভারত ম্যাচের পর বাদ পড়া আসিফ আলীকে একাদশে ফেরানো হতে পারে।

গ্রুপ-২ এর খেলায় তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, আর দুই পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান পাকিস্তানের। তাতে করে এই ম্যাচ জিতলেই দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে, আর হারলে বিদায় হবেন বাবর জামানরা। 

পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় সবগুলো জিতেছে পাকিস্তান, শেষবার মুখোমুখি হয়েছিল ২০১২ সালে। 

সংখ্যাটা ৪-০ তে বাড়িয়ে নিতে পারলে বেঁচে যাবে তারা, নয়তো বাজতে পারে বিদায়ের ঘন্টা।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!