ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রাহুল-সূর্যের ফিফটিতে ভারতের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৭, ৬ নভেম্বর ২০২২
রাহুল-সূর্যের ফিফটিতে ভারতের বড় সংগ্রহ
কেএল রাহুল

চলমান টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও জিম্বাবুয়ে। এ ম্যাচে আগে ব্যাট করে বড় সংগ্রহ পেয়েছে টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৮৬ রান। 

ডেড রাবার ম্যাচে মেলবোর্নে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন কেএল রাহুল। ব্যক্তিগত ১৫ রান করে আউট হন রোহিত। কোহলি আজ ফেরেন ২৬ রানে।

তবে রাহুল ও সূর্যকুমার যাদব দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। রাহুল ৩৫ বলে ৫১ রানে আউট হলেও ২৫ বলে ৬১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সূর্য। এছাড়া হার্দিক পান্ডিয়া ১৮ অ রিশাভ পান্ট ৩ রান করেন।

Advertisement

জিম্বাবুয়ের হয়ে শন উইলিয়ামস দুটি এবং সিকান্দার রাজা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড গারাভা একটি করে উইকেট শিকার করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!