ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমি নিশ্চিত করলো ভারত

ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১৯:০২, ৬ নভেম্বর ২০২২
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমি নিশ্চিত করলো ভারত
ছবি: সংগৃহীত

চলমান টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে  গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। মেলবোর্নে প্রতিপক্ষকে একরকম বিধ্বস্ত করেই জিম্বাবুয়েকে হারায় রোহিত শর্মার দল। 

এ ম্যাচে আগে ব্যাট করে বড় সংগ্রহ পায় টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৮৬ রান। 

ডেড রাবার ম্যাচে মেলবোর্নে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন কেএল রাহুল। ব্যক্তিগত ১৫ রান করে আউট হন রোহিত। কোহলি আজ ফেরেন ২৬ রানে।

Advertisement

তবে রাহুল ও সূর্যকুমার যাদব দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। রাহুল ৩৫ বলে ৫১ রানে আউট হলেও ২৫ বলে ৬১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সূর্য। এছাড়া হার্দিক পান্ডিয়া ১৮ অ রিশাভ পান্ট ৩ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে শন উইলিয়ামস দুটি এবং সিকান্দার রাজা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড গারাভা একটি করে উইকেট শিকার করেন।

জিম্বাবুয়ের সামনে ছিল ১৮৭ রানের বড় লক্ষ্য। এ লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভারতীয় বোলারদের তোপে রান তাড়ায় কখনই ছিল না জিম্বাবুয়ে। ৭.৩ ওভারে ৩৬ রান তুলতে তারা হারায় ৫ উইকেট। এরপর রায়ান বার্ল আর সিকান্দার রাজা চেষ্টা করেছেন হাল ধরতে।

বার্ল ২২ বলে ৩৫ রান করেন, রাজা ২৪ বলে করেন ৩৪।

কিন্তু তাদের ওই ইনিংসগুলো পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। শেষতক ১৭.২ ওভারে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

ভারতীয় বোলারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন ২২ রানে ৩টি উইকেট হার্দিক পান্ডিয়া আর মোহাম্মদ শামি দুটি করে উইকেট পান।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!