কিন্তু পাকিস্তান-ভারত সেমিতে পা রাখার পরই তিনি ভোল পাল্টালেন। এখন তিনি বলছেন, তিনি চান ভারত-পাকিস্তান ফাইনাল খেলুক।
এ নিয়ে শোয়েব বলেন, ‘তারা আমাকে ভুল প্রমাণ করেছে। সুপার টুয়েলভ থেকে বাদ পড়েনি তারা। নেদারল্যান্ডসকে ধন্যবাদ, আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। দক্ষিণ আফ্রিকানদের বলছি, তোমরা দেখালে কীভাবে হাতের মুঠোয় থাকা টুর্নামেন্ট ছেড়ে দিতে হয়।’
.png)
শোয়েব বলেন, ‘ফাইনালে আবারও আমরা তোমাদের সঙ্গে দেখা করতে চাই, এখন এটা নির্ভর করছে ভারত কীভাবে খেলে। পাকিস্তানও কী করে দেখা যাক। ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে ভারতের ফেরা উচিত হবে না, একই সঙ্গে পরের ফ্লাইটে পাকিস্তানও ফিরে যেন না আসে।’
ভারত-পাকিস্তান ফাইনাল দেখার জন্য মুখিয়ে আছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ‘আমি ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাই এবং এর সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে ব্রডকাস্টররা ও আইসিসি।’
এখন সময়ের জন্য অপেক্ষা। ৯ ও ১০ নভেম্বর ঠিক হবে কারা যাচ্ছে স্বপ্নের ফাইনালে। শোয়েবের ইচ্ছা কি আদৌ পুরণ হবে জানা যাবে সেদিন।