ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সোমবার ঢাকায় ফিরবেন ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৪, ৯ নভেম্বর ২০২২
সোমবার ঢাকায় ফিরবেন ডমিঙ্গো
রাসেল ডমিঙ্গো

চলতি টি-২০ বিশ্বকাপ শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার নিজ দেশে ভারতের মোকাবিলা করবে টাইগার বাহিনী। ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজের ম্যাচ। ভারতের বিপক্ষে এ সিরিজ দিয়ে হয়তো প্রধান কোচের দায়িত্বে আবারো টাইগার শিবিরে ফিরছেন রাসেল ডমিঙ্গো। 

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানিয়েছেন, আগামী ১৪ নভেম্বরে বাংলাদেশে পা রাখবেন সাবেক আফ্রিকান এই ক্রিকেটার। 

তিনি বলেন, আপাতত ১৪ তারিখ সে আসছে, এতটুকু নিশ্চিত। এসেই আমাদের 'এ’ দলের সাথে যোগ দিবে হয়তো। আজকে আমাদের আলোচনা রয়েছে, তার দায়িত্ব কি থাকবে, এর সবকিছুই সেখানে সিদ্ধান্ত হবে।

Advertisement

এর আগে গতকাল মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে জানিয়েছিলেন, ভারত সিরিজ অনেক হাই ভোল্টেজ সিরিজ। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আমাদের আন্তঃবিভাগীয় যে সমন্বয় সভা, সেগুলো আমরা নিয়মিত করছি। আজকেও তারই ধারাবাহিকতায় একটা মিটিং ছিল।

তিনি আরো বলেন, আমরা সুবিধাগুলো দেখছি। আপনারা জানেন যে ঢাকা ও চট্টগ্রামে খেলা হবে। আমরা দেখছি এই দুই ভেন্যুর ফ্যাসিলিটিজে কোনো কিছু রক্ষণাবেক্ষণ বা সংযোজনের প্রয়োজন আছে কিনা। আমাদের কার্যক্রম অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!