ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানে ওয়ানডে সিরিজ জিতলো টাইগার যুবারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ১৫ নভেম্বর ২০২২
পাকিস্তানে ওয়ানডে সিরিজ জিতলো টাইগার যুবারা
ছবি- সংগৃহীত

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে গতকাল বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে হেরেছিলো বাংলাদেশ।

১-১ সমতা নিয়ে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

Advertisement

বৃষ্টির কারণে দৈর্ঘ্য ৪২ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

৪২ ওভারে ৯ উইকেটে ২২০ রান করে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান মোহাম্মদ তৈয়ব আরিফ। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন রোহানাত দৌল্লাহ বর্ষণ ও মোহাম্মদ রাফিউজ্জামান।

জবাবে আশিকুর রহমান, আহরার আমিন ও পারভেজ রহমানের হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১ ওভার বাকী থাকতে ২২১ রান করে ম্যাচ জিতে বাংলাদেশ।

ওপেনার আশিকুর সর্বোচ্চ ৭২ রান করেন। তার ৭৪ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা ছিলো। আহরার ৫২ ও পারভেজ অপরাজিত ৫৭ রান করেন।

বল হাতে ২ উইকেট ও ব্যাটিংয়ে অপরাজিত ৫৭ রানের ইনিংসে ম্যাচসেরা হন বাংলাদেশের পারভেজ।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!