নিলামে ‘হ্যান্ড অব গড’ গোলের বলটির দাম ওঠে ২৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৪ কোটি টাকার বেশি।
ম্যারাডোনার হাত দিয়ে করা গোলটি- ফুটবলপ্রেমীদের মনে আজও অমলিন। প্রতিপক্ষ খেলোয়াড় থেকে শুরু করে দর্শক, সবাইকে হতবাক করে দিয়েছিলেন আর্জেন্টিনা ফুটবলের রাজপুত্র। সবার অলক্ষ্যেই হাত দিয়ে গোলের জালে বল জড়িয়ে দিয়েছিলেন দিয়াগো ম্যারাডোনা। তিনি নিজে পরে যদি স্বীকার না করতেন, হয়তো কেউ বুঝতেই পারতেন না গোলটি হাত দিয়ে করা ছিল।
.png)

ম্যারাডোনা মারা গেছেন দুই বছর হয়ে গেল। আর্জেন্টাইন ফুটবল রাজপূত্রের মৃত্যুর পর নিলাম হয়ে গেল ইতিহাসে জায়গা করে নেয়া সেই বলটি। এর আগে ঐ ম্যাচে ম্যারাডোনার জার্সিও নিলাম করা হয়েছিল। কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগ মুহূর্তে বিপুল অর্থের বিনিময়ে বিক্রি হয়ে গেল ঐতিহাসিক সেই বলটি।
‘হ্যান্ড অব গড’ গোলের ঐ ম্যাচে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচটির রেফারি ছিলেন আলী বেননাসের। এতোদিন বলটি তার কাছেই ছিল। তিনি ঘোষণা দিয়েছিলেন নিলাম করার। ইংল্যান্ডে সেই বলটি নিলামে তোলা হয় এবং নিলামে প্রত্যাশার চেয়েও স্বিগুণ ২৪ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে ঐতিহাসিক বলটি। ধারণার চেয়ে দ্বিগুণ দামে এই বলটি বিক্রি হয়েছে।
এর আগে, চলতি বছরের মে মাসেই নিলামে বিক্রি হয়েছিল আলোচিত সেই ম্যাচে ব্যবহৃত ম্যারাডোনার জার্সি। কাতার বিশ্বকাপেও দর্শকরা সেই জার্সি দেখতে পাবেন। কাতারের ৩-২-১ স্পোর্টস মিউজিয়ামে এই বিখ্যাত জার্সিটি রাখা হচ্ছে। ফলে কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়া ফুটবল অনুরাগীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে আর্জেন্টাইন কিংবদন্তির বিখ্যাত জার্সি।