বিকেএসপির তিন নম্বর মাঠে বিসিবি সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোনের হয়ে মাঠে নামেন তিনি।
এরই মধ্যে খেলা চলমান অবস্থায় শ্বশুরের অসুস্থতার খবর পান তামিম। শ্বশুরের অসুস্থতার খবর শুনে ম্যাচ রেখেই তড়িঘড়ি করে চট্টগ্রাম রওনা করেন তিনি। বর্তমানে হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন তার শশুর।
.png)
এদিন তামিম ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও ইস্ট জোনের হয়ে ইয়াসির আলি রাব্বির দুর্দান্ত এক নকে ৪৯.১ ওভারে ২৫৪ রানে অলআউট হয় ইস্ট জোন।
রাব্বি ৪টি চার আর ৫টি ছক্কায় ৭৩ বলে ৮০ রানের ঝোড়া ইনিংস খেলেন। সতীর্থ মুশফিকুর রহিম করেন ৭৭ বলে ৪৪ রান।
সেন্ট্রাল জোনের হয়ে দারুণ বোলিং করে ৩৯ রানে একাই ৪ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট পান রবিউল হক আর সুমন খান।