ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দশ রকম নাচ শিখে বিশ্বকাপ খেলতে এসেছে ব্রাজিল

খেলা ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৫, ২২ নভেম্বর ২০২২
দশ রকম নাচ শিখে বিশ্বকাপ খেলতে এসেছে ব্রাজিল
ছবি: অন্তর্জাল

ফুটবল প্রেমীরা প্রিয়দলের জয় উদযাপন করতেন চান। চলতি ফুটবল মৌসুমে অন্যতম জনপ্রিয় দল ব্রাজিল। ভালো খেলার পরিকল্পনা থাকবে সেটাতো স্বাভাবিক কিন্তু তারা শিখে এসেছেন দশ রকম নাচ। কেন? চলুন বিস্তারিত জানা যাক।

বৃহস্পতিবার রাতে সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন নেইমাররা। সেই ম্যাচের আগে ব্রাজিলের রাফিনহা জানালেন যে ১০ ধরনের নাচ অনুশীলন করে এসেছেন তারা। প্রথম ১০টি গোলের জন্য নাচ তৈরি করেছেন। ১১ নম্বর গোল করলে কী করবেন তারা?

গ্রুপ জি-তে রয়েছে ব্রাজিল। সার্বিয়া ছাড়াও সেই গ্রুপে রয়েছে ক্যামেরুন এবং সুইজারল্যান্ড। বৃহস্পতিবার রাতে সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন হলুদ জার্সিধারিরা। সেই ম্যাচের আগে রাফিনহা বলেন, ‘সত্যি বলতে আমরা প্রথম ১০টি গোলের জন্য নাচ তৈরি করে এসেছি। একেকটি গোলের পর একেক রকমের নাচ দেখা যাবে। যদি ১০টির বেশি গোল করি তা হলে নাচ তৈরি করতে হবে।’

Advertisement

ব্রাজিল শুধু তাদের খেলা দিয়ে নয়, এ বারের বিশ্বকাপ মাতিয়ে দিতে চায় নাচ দিয়েও। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগোর মতো ফুটবলারকে দেখা যাবে নিত্য নতুন নাচের ভঙ্গি করতে।

কাতারে পৌঁছে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, ‘আমার সব থেকে বড় স্বপ্ন হচ্ছে বিশ্বকাপ খেলা। যখন থেকে ফুটবল বুঝতে শুরু করেছি, তখন থেকেই বিশ্বকাপে খেলা আমার স্বপ্ন। আবার যখন সুযোগ পেয়েছি, তখন সেটাকে সত্যি করতেই হবে।’

নেইমার জানেন যে, তিনি তারকা। কিন্তু ব্রাজিল দলে খেলার সময় সেই তকমা মনে রাখতে চান না তিনি। নেইমার বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। প্রচুর চাপ আছে, সারা বিশ্ব আমাকে চেনে, ১০ নম্বর জার্সি পরার চাপ রয়েছে। তবু আমি চেষ্টা করি মাটিতে পা রেখে চলার। অন্যদের যেমন পরিবার, বন্ধু রয়েছে, আমারও রয়েছে। আমি মানুষ, আমারও আবেগ রয়েছে।’

ব্রাজিলের তিনটি ম্যাচের মধ্যে প্রথমটি বৃহস্পতিবার। তার পর সুইজারল্যান্ডের বিরুদ্ধে ২৮ নভেম্বর খেলবেন নেইমাররা। গ্রুপের শেষ ম্যাচ ২ ডিসেম্বর। সে দিন ক্যামেরুনের বিরুদ্ধে খেলবে ব্রাজিল।

সূত্র: আনন্দবাজার
 

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!