কাতারের লুসাইল আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ১ টায় শুরু হয় আজকের এই গুরুত্বপুর্ন ম্যাচ। আজকের এই ম্যাচ দেখতে বাংলাদেশ থেকে কাতারে ছুটে গেছেন তামিম ইকবাল। হাজির হয়েছেন লুসাইল স্টেডিয়ামে, দেখা মিলেছে গ্যালারিতে তার ব্রাজিলের জার্সি পরিহিত এক ছবিরও।
বিশ্বকাপের খেলা দেখতে বাংলাদেশের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই ছুটে গেছেন কাতারে। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও তাদের মধ্যে একজন। তিনি অবশ্য তামিমের মতো ব্রাজিলের সমর্থক নন, তিনি ভক্ত লিওনেল মেসির আর্জেন্টিনার।
.png)
ক্রিকেটার হরেও ফুটবলের প্রতি ভক্তি নেই তামিম ইকবালের, বিষয়টা মোটেও এমন নয়। ব্যক্তি জীবনে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ব্রাজিলের বড় ভক্ত। পাঁচ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের খেলা দেখতে তাই তিনি ছুটে গেছেন কাতারে।
পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার নেমেছে তাদের ষষ্ঠ বিশ্বকাপের মিশনে। সেই মিশনে নেইমারদের প্রথম প্রতিপক্ষ আজ সার্বিয়া।