ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

কাতারে আর্জেন্টিনা-মেক্সিকো ভক্তদের মধ্যে সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০৮, ২৫ নভেম্বর ২০২২
কাতারে আর্জেন্টিনা-মেক্সিকো ভক্তদের মধ্যে সংঘর্ষ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে লাতিন পরাশক্তি আর্জেন্টিনা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। তবে তার আগেই কাতার জুড়ে ছড়িয়ে গেছে উত্তেজনা। সংঘর্ষে লিপ্ত হয়েছেন দুই দলের সমর্থকরা।

বাংলাদেশ সময় আগামীকাল শনিবার দিবাগত রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবেন মেসিরা। বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে আর্জেন্টিনাকে। তবে মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরে দুই দলের সমর্থকদের এই সংঘর্ষ ভাবিয়ে তুলছে সবাইকে। 

স্প্যনিশ গণমাধ্যম মার্কার বরাতে জানা গেছে, দোহায় বুধবার দুই দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনার ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রিপোর্ট অনুযায়ী, দোহার আল বিদ্দা পার্কে এই সংঘর্ষ বাঁধে। মেক্সিকোর সাপোর্টাররা আর্জেন্টাইন অধিনায়ক মেসিকে নিয়ে ‘কু মন্তব্য’ করার পরই এই সংঘর্ষের সূত্রাপাত।

Advertisement

সংঘর্ষের সাক্ষী থেকেছেন মেক্সিকান সাংবাদিক ওমার নিনো। তিনি দাবি করেন, সেখানে জখম হওয়া ফুটবলপ্রেমীদের প্রাথমিক শুশ্রুষা করেন অন্য ফুটবলপ্রেমীরাই। ঘটনাস্থলে প্রাথমিকভাবে কোনও কাতারি পুলিশ ছিল না বলেই অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে সবাই আঙ্গুল তুলেছেন কাতারের আইনশৃঙ্খলা নিয়ে।

প্রসঙ্গত, ৩০ লাখ মানুষের দেশ কাতারে বিশ্বকাপের সময় ১৫ লাখেরও বেশি বিদেশির আগমন ঘটবে বলে অনুমান করা হচ্ছে। এই আবহে বিশ্বকাপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৫০ হাজার প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে। এর মধ্যে বিদেশ থেকেও নিরাপত্তাকর্মী রিজার্ভ করে এনেছিল কাতার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!