ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

কাতার-সেনেগাল দুই দলের একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০১, ২৫ নভেম্বর ২০২২
কাতার-সেনেগাল দুই দলের একাদশ
ফাইল ছবি

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে দুই দলই। ইকুয়েডরের কাছে হেরে ৯২ বছরের ইতিহাস বদলে দিয়েছে কাতার। অন্যদিকে সাদিও মানেকে ছাড়া খুব ভালো খেলেও প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে সেনেগাল।

হেরে যাওয়া দুটি দল আজ নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে অবতীর্ণ। আজ (শুক্রবার) যে দল হারবে, তাদের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। দোহার আল থুমামা স্টেডিয়ামে এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমেছে কাতার আর সেনেগাল।

কাতার একাদশ (৫-৩-২)
বারশাম (গোলরক্ষক), মিগুয়েল, মোহাম্মদ, খাওখি, হাসান, আহমেদ, আল হাইদুস, বৌদিয়াফ, মাদিবো, আলি, আফিফ।

Advertisement

সেনেগাল একাদশ (৪-২-৩-১)
মেন্দি (গোলরক্ষক), সাবালি, কোলিবালি, জ্যাকবস, দিয়ালো, মেন্দি, গুইয়ে, দিয়াত্তা, ডাইডহিউ, সার, দিয়া।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!