[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২
ইনজুরিতে মেসি, মেক্সিকোর বিপক্ষে খেলা নিয়ে যা বললেন কোচ
লিওনেল মেসি -ফাইল ফটো
নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। এরপরই রটেছিল ইনজুরিতে অধিনায়ক লিওনেল মেসি। এমনকি জেগেছিল পরবর্তী ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা। তবে সেসব কথাকে উড়িয়ে দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।
মেক্সিকো ম্যাচের আগেই স্ক্যালোনি নিশ্চিত করেছেন খেলার জন্য প্রস্তুত রয়েছেন মেসি।
স্ক্যালোনি বলেন, সে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। লিও আমাদের অন্যান্য সতীর্থদের মতো ভালো করছে। লিও শারিরীক অবস্থা নিয়ে আমাদের কোনো ধরনের প্রশ্ন নেই।
.png)
মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে স্ক্যালোনি বলেন, আমরা জানি এ ম্যাচ গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ তরুণ খেলোয়াড়রা এটা জানে যে সবকিছুই মাঠে করে দেখাতে হবে। আমাদের উপরই সব নির্ভর করছে, তাই আমাদের মাঠে সবকিছু দিতে হবে।
আজ শনিবার দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে লড়বে লিওনেল মেসির দল। হারলেই চলতি বিশ্বকাপ থেকে ছিটকে যাবে দুইবারের চ্যাম্পিয়নরা।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কাতার বিশ্বকাপ - ২০২২
লিংক সফলভাবে কপি হয়েছে!