ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

তিউনিসিয়ার জালে অস্ট্রেলিয়ার গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩২, ২৬ নভেম্বর ২০২২
তিউনিসিয়ার জালে অস্ট্রেলিয়ার গোল
গোল করার পর মাইকেল ডিউকের উল্লাস -ফিফা

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে 'ডি' গ্রুপের দুই দল তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল তিউনিসিয়া। আর ফ্রান্সের কাছে বড় ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। তবে এ ম্যাচে প্রথমেই এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

কাতারে আল জানুব স্টেডিয়াম শুরু হওয়া ম্যাচে প্রথম থেকেই টিকে থাকার লড়াই শুরু করে অস্ট্রেলিয়া। তিউনিশিয়ার জালে দুইবার শট করেই মিস করে অস্ট্রেলিয়া।

তবে ২৩ মিনিটে মাইকেল ডিউকের মাথা থেকে আসে কাঙ্খিত গোল। (৪-২-৩-১) ফরম্যাটে খেলছে অস্ট্রেলিয়া। এদিকে  (৩-৪-২-১) ফরম্যাটে লড়াই করছে তিউনিসিয়া।

Advertisement

তিউনিসিয়ার সামনে এই ম্যাচ জিতে নকআউট পর্বের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে আসরে টিকে থাকার লড়াই।  

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!