ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

সৌদি আরবের জয় চান মেসিরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৬, ২৬ নভেম্বর ২০২২
সৌদি আরবের জয় চান মেসিরা
ফাইল ফটো

কাতার সৌদি আরবের বিপক্ষে হার দিয়েই বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। এখন টিকে থাকার লড়াইয়ে আজ রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়নরা। 

তার আগে সন্ধ্য ৭টায় মুখোমুখি সৌদি আরব পোল্যান্ড। রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে খেলতে নামার আগে সৌদি-পোল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকবে মেসিরা। 

এই ম্যাচে সৌদি আরব যদি পোল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে সি গ্রুপ থেকে সবার আগে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে সৌদি।

Advertisement

সৌদি আরবের বিপক্ষে পোল্যান্ড আজ হারলে ২ ম্যাচে তাদের পয়েন্ট হবে ১। অন্যদিকে রাতের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা জিতে গেলে ৩ পয়েন্ট নিয়ে সৌদির পরেই থাকবে মেসিরা।

‘সি’ গ্রুপের শেষ ম্যাচ দুটি তখন হয়ে যাবে মহাগুরুত্বপূর্ণ। সেই দুই ম্যাচের একটিতে সৌদি আরবের বিপক্ষে মেক্সিকো জিতলে তাদের পয়েন্ট হবে ৪। আর্জেন্টিনা তখন পোল্যান্ডকে হারালেই শেষ ষোলো নিশ্চিত। 

আর যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। আর যদি আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হয়, তাহলে আর্জেন্টিনা-মেক্সিকোর পয়েন্ট সামন ৪ হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই শেষ ষোলতে খেলার সুযোগ পাবে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!