ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

যে একাদশ নিয়ে মাঠের লড়াইয়ে ফ্রান্স ও ড্যানিশরা

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২২:৩২, ২৬ নভেম্বর ২০২২
যে একাদশ নিয়ে মাঠের লড়াইয়ে ফ্রান্স ও ড্যানিশরা
ছবি: ফিফা

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে ফ্রান্স। আজ জিতলেই ফ্রান্স উঠে যাবে শেষ ষোলোয়। ড্যানিশরা নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে করেছে গোলশূন্য ড্র। এই ম্যাচে তাই জয়ের দিকেই ডেনমার্কের নজর।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের এমন সমিকরণে দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামলো ফ্রান্স ও ডেনমার্ক।  স্টেডিয়াম ৯৭৪ এ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

ফলে আজ যদি কোনোভাবে জিততে পারে ফরাসিরা, তাহলে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত। ভিন্ন কোনো ফল হলে শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Advertisement

অন্যদিকে বাঁচা-মরার লড়াই ডেনমার্কের সামনে। প্রথম ম্যাচ ড্র করার কারণে তাদের ঝুলিতে কেবল ১ পয়েন্ট। সুতরাং, আজ কোনোভাবে হারলেই বিপদ। দ্বিতীয় রাউন্ডে ওঠা অনিশ্চিত হয়ে যাবে তাদের। 

একনজরে আজকের ম্যাচে দু’দলের একাদশ

ফ্রান্স একাদশ :

হুগো লরিস, দায়ত উপামেকানো, রাফায়েল ভারানে, থিও হার্নান্দেজ, জুলেস কৌন্দে, আন্তোনিও গ্রিজম্যান, আদ্রিয়েন র‌্যাবিওট, অরেলিয়েন চৌয়ামেনি, ওলিভিয়ের জিরু, কিলিয়ান এমবাপে এবং ওসমান ডেম্বেলে।
 

কোচ: দিদিয়ের দেশম

ফরমেশন: ৪-২-৩-১

ডেনমার্ক একাদশ:

ক্যাস্পার স্মেইকেল, আন্দ্রেস ক্রিস্টেনসেন, ভিক্টর নেলসন, জোয়াকিম এন্ডারসন, ক্রিশ্চিয়ান এরিকসেন, পিয়েরে-এমিলি হজবজার্গ, জোয়াকিম মাইহলে, রাসমাস ক্রিস্টেনসেন, আন্দ্রে কর্নেলিয়াস, মিকেল ড্যামসগার্ড, জেসপার লিন্ডস্ট্রম।

কোচ: ক্যাসপার জুলমান্ড।

ফরমেশন: ৩-৪-২-১

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!