ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

সৌদি আরব হারায় নতুন সমীকরণের সামনে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২৩:৪৭, ২৬ নভেম্বর ২০২২
সৌদি আরব হারায় নতুন সমীকরণের সামনে আর্জেন্টিনা
ছবি: ফিফা

গ্রুপ পর্বের প্রথম রাউন্ড শেষে আর্জেন্টিনা, পোল্যান্ড কিংবা মেক্সিকোকে টপকে গ্রুপ-সি’র শীর্ষ দল ছিল সৌদি আরব। তবে এবার সৌদি আরবকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে যায় পোল্যান্ড। পোলান্ড জেতায় আর্জেন্টিনার ওপর চাপ বাড়লো।

শনিবার দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে জিতলেই প্রথম দল হিসেবে শেষ ষোলোর টিকেট নিশ্চিত হবে সৌদির। এমন ম্যাচে শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলেছে আরব দলটি। কিন্তু ম্যাচ শেষ হয় হার দিয়ে। 

সৌদির এই পরাজয়ে ‘সি’ গ্রুপের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। কঠিন হয়ে গেছে আর্জেন্টিনার পথও। 

Advertisement

আর্জেন্টিনাকে নিজেদের প্রথম ম্যচে ২-১ গোলে হারায় সৌদি আরব। ওই গ্রুপের অপর ম্যাচে পোল্যান্ড এবং মেক্সিকো গোলশূন্য ড্র করে। যার ফলে, আর্জেন্টিনার ওপর এমনিতেই চাপ বেড়ে যায়। 

শনিবার দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামেরে ম্যাচে সৌদি জিতলে আর্জেন্টিনার জন্য সুবিধা হতো। কিন্তু পোল্যান্ড জেতার কারণে হিসেবটা জটিল হয়ে গেল।

‘সি’ গ্রুপে এখন চার পয়েন্ট নিয়ে সবার উপরে পোল্যান্ড। সমান সংখ্যক দুই ম্যাচ খেলে এক জয় ও এক পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সৌদি আরব এবং আগের ম্যাচ ড্র করার কারণে মেক্সিকোর পয়েন্ট ১। এতে তৃতীয় স্থানে রয়েছে তারা। অপরদিকে আর্জেন্টিনার পয়েন্ট শূন্য।

দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আজ মেসিদের মেক্সিকোর বিপক্ষে জিততেই হবে। আর যদি ড্র হয় তাহলে কোনোভাবেই নিরাপদ নয় আর্জেন্টিনার জন্য।

প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে যেভাবে খেলেছিলো মেক্সিকানরা, সেটা আজকের ম্যাচেও ধরে রাখলে আর্জেন্টিনার জন্য হবে বিপজ্জনক। আজ যদি ম্যাচ না জিততে পারে মেসিরা তাহলে ছিটকে যাবে এবারের আসর থেকে। সুতরাং শেষ ষোলতে যেতে হলে আর্জেন্টিনার সামনে আজকের ম্যাচ ম্যাক্সিকোর বিপক্ষে জেতার কোনো বিকল্প নেই। 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!