সোমবার এডুকেশন সিটি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত খেলেও ঘানার বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় দক্ষিণ কোরিয়া। সেই হতাশা থেকেই ম্যাচ শেষে রেফারি অ্যান্থনি টেইলরের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান দক্ষিণ কোরিয়ার পর্তুগিজ কোচ পাওলো বেন্তো।
৯০ মিনিট শেষ হওয়ার পরে অতিরিক্ত আরো ১০ মিনিট যোগ করেন চতুর্থ রেফারি। সেই সময় পার হয়ে যাওয়ার পর আরো ৫৫ সেকেন্ড খেলা চালান টেইলর।
.png)
এরপরও গোল করতে পারেনি বেন্তোর দল। সেই হতাশা থেকেই ম্যাচ রেফারি এবং অফিশিয়ালদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্তো। নিয়ম অমান্য করায় তাকে লাল কার্ড দেখান রেফারি টেইলর।