[ খেলা ]
সাকিবের বিকল্প পাওয়া খুব কঠিন, সে স্পেশাল: ডমিঙ্গো
ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয়ের পর দ্বিতীয় ওয়ানডের আগের দিন সাকিব বন্দনাতেই মাতলেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। সাকিবকে যতদিন সম্ভব দলে রাখতে চান ডমিঙ্গো। এছাড়া সাকিব একজন বিরল প্রতিভা বলেও জানান তিনি।
মঙ্গলবার মিরপুরের মাঠে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে এমন অনুভুতি প্রকাশ করেন তিনি। এসময় গত ম্যাচে ৫ উইকেট নেওয়া সাকিব প্রসঙ্গে উচ্ছ্বসিত হয়ে উঠেন তিনি।
কোচ ডমিঙ্গো বললেন, ‘দিনশেষে সাকিব অবিশ্বাস্য। আমি দক্ষিণ আফ্রিকায় অনেকদিন কোচিং করিয়েছি। জ্যাক ক্যালিস অবসর নেওয়ার আট বছর পরও আমার মনে হয় তারা ওরকম বিকল্প খুঁজছে। তারা নিশ্চিত হতে পারছে ছয় ব্যাটার খেলাবে নাকি সাত। অতিরিক্ত বোলার খেলাবে নাকি ব্যাটার।’
.png)
ডমিঙ্গো সাবিককে নিয়ে আরো যোগ করেন, ‘এমন ক্রিকেটারের বিকল্প পাওয়া খুব কঠিন। যদি সে খারাপ ব্যাট করে, ভালো বল করবে। খারাপ বল করলে ব্যাট হাতে পারফর্ম করবে। এ ধরনের ক্রিকেটার খুব কম, এজন্যই তারা স্পেশাল। আমরা তাকে যতদিন সম্ভব রাখতে চাই। সে যেন ফ্রেশ থাকে এটা নিশ্চিত করতে চাই।’
ডেইলি-বাংলাদেশ/সালি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!