ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোকে ছাড়াই নামলো পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৪, ৭ ডিসেম্বর ২০২২
রোনালদোকে ছাড়াই নামলো পর্তুগাল
ছবি: সংগৃহীত

দলের অধিনায়ক এবং আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গা হয়নি শুরুর একাদশে। তাকে ছাড়াই মাঠে নামলো পর্তুগাল। রোনালদোর বদলে একাদশে জায়গা পেয়েছেন গোঞ্জালো রামোস।

বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তাকে বেঞ্চে রেখেছেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস।

এদিকে বেনফিকার হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ২১ বছর বয়সী স্ট্রাইকার। পর্তুগালের শীর্ষ লিগে ১১ ম্যাচে করেছেন ৯ গোল।

Advertisement

নকআউট পর্বের ম্যাচে শুরুর একাদশে রোনালদো না থাকলেও পর্তুগালের গ্রুপ পর্বের সব কটি ম্যাচেই খেলেছেন রোনালদো। তিন ম্যাচ খেলে কেবল মাত্র একটি গোল করেছেন রোনালদো। ঘানার বিপক্ষে গোল পেলেও পরের দুটি ম্যাচে একাদশে থেকেও কোনো গোল পাননি তিনি।

বিশ্বকাপের শুরু থেকেই পর্তুগিজ কোচের পছন্দের তালিকাতে ছিলেন রোনালদো। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর থেকেই পরিস্থিতি কিছুটা বদলে গেছে। সেদিন ৬৫ মিনিটে রোনালদোকে তুলে নেন সান্তোস। ধারণা করা হচ্ছে এই জেরেই বেঞ্চে রাখা হয়েছে রোনালদোকে।

পর্তুগাল একাদশ

ডিয়েগো কস্তা, পেপে, রুবেন দিয়াজ, রুবেন নেভেস, রাপাল গুয়েরেইরো, দালোত, বার্নার্ডো সিলভা, উইলিয়াম, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও ফেলিক্স এবং গোঞ্জালো রামোস।

সুইজারল্যান্ড একাদশ

ইয়ান সমার, ফার্নান্দেজ, আকানজি, শার, রদ্রিগেজ, জাকা, ফ্রেইলর, রেইডার, শো, ভারগাস, এমবোলু।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!