এক সংবাদ সম্মেলনে সতীর্থ মিডফিল্ডার কেলভিন ফিলিপস জানিয়েছেন, আল-ওয়াকরাহ অনুশীলন ঘাঁটিতে অনুশীলনে অংশ নিয়েছেন রাইস। তিনি বলেন, ‘আমার মনে হয় ডিক (ডিক্লান রাইস) ফিট আছেন। সে অনুশীলনে ফিরেছে এবং তাকে বেশ ভালো মনে হয়েছে।’
টুর্নামেন্ট জুড়েই মধ্যমাঠে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন রাইস। এ পর্যন্ত দলের হয়ে বিশ্বকাপের চারটি ম্যাচেই নেমেছেন তিনি। রাইস সুস্থতা ফিরে পাওয়ায় কোয়ার্টার ফাইনালে দিদিয়ের দেশ্যমের দলের বিপক্ষে পূর্ণ শক্তির দল নামাতে পারবেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। এদিকে আকস্মিক দেশে যাবার পর আবারো ফিরে আসছেন ফরোয়ার্ড রাহিম স্টার্লিং।
.png)
ফুটবল এসোসিয়েশন বলেছে, বাড়িতে চুরি হবার ঘটনায় পরিবারের সঙ্গে সময় কাটানোর পর কাতারে ফিরে আসছেন স্টার্লিং। বিকল্প স্ট্রাইকার ক্যালুম উইলসনের পেশির টান জনিত সমস্যার চিকিৎসাও চলছে।