ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

রাতে ইংল্যান্ড-ফ্রান্স মহারণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ১০ ডিসেম্বর ২০২২
রাতে ইংল্যান্ড-ফ্রান্স মহারণ
ছবি: সংগৃহীত

ইউরোপের দুই জায়ান্ট ফ্রান্স ও ইংল্যান্ড এবারের বিশ্বকাপে ফেভারিট হিসেবেই যাত্রা শুরু করেছিল। দুই দলের গ্রুপ পর্বের হিসেবে দুইয়ে দুইয়ে চার মেলাতে গিয়ে দেখেন কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে পারে দল দুটি। হচ্ছেও তাই। বাংলাদেশ সময় রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনাল 

এ ম্যাচকে ঘিরে বাড়তি নিরাপত্তার দিকে নজর দিয়েছে কাতার। ইউরোপ সমর্থকদের সম্পর্কে ভালো করেই জানেন তারা। 

ফ্রান্স-ইংল্যান্ড লড়াই নিয়ে সমর্থকদের মধ্যে থাকে ভিন্ন রকমের উত্তেজনা। এই উত্তেজনা ফুটবলারদের মধ্যেও যে ভিতরে ভিতরে আছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে বাইরে তা প্রকাশ পায় না। 

Advertisement

ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম যেমন মৃদু হেসে বললেন, প্রতিপক্ষ যেই হোক, আমরা নিজেদের খেলাটাই খেলব।
ফ্রান্স নিজেদের সেরাটা খেলতে পারলে যে কোনো প্রতিপক্ষই কাত হয়ে যেতে পারে। 

ওইদিকে ইংলিশ কোচ সাউথগেট বলছেন, প্রতিপক্ষের খেলা সম্পর্কে আমরা জানি। তাদের শক্তি ও দুর্বলতাও আমাদের জানা আছে। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই খেলতে নামব আমরা।’ সেই পরিকল্পনা ফ্রান্সকে বিদায় করব নিশ্চয়ই!
 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!