ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

সাকিবদের আর্জেন্টিনার ম্যাচ দেখতে দিতে চান না ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৩:২৫, ১৩ ডিসেম্বর ২০২২
সাকিবদের আর্জেন্টিনার ম্যাচ দেখতে দিতে চান না ডমিঙ্গো
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে আজ সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। 

মঙ্গলবার রাত একটায় শুরু হবে আর্জেন্টিনা-ক্রোয়োশিয়া এই খেলা। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের প্রিয় দল মেসির আর্জেন্টিনা।   

স্বাভাবিকভাবেই তাই আজ বিশ্বকাপ ফুটবলের এই হাই ভোল্টেজ ম্যাচ মিস করতে চাইবেন না তারা। তবে ক্রিকেটাররা খেলা দেখলে হতাশই হবেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।

Advertisement

কারণ পরদিন সকালেই ভারতের বিপক্ষে প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ।  

ডমিঙ্গো বলেছেন, ‘আপনাকে ঘুমাতে যেতে হবে। খুবই সাধারণ বিষয়। ভোর তিনটায় জেগে আপনি খেলা দেখতে পারেন না, যখন সকাল সাড়ে নয়টায় টেস্ট ম্যাচ শুরু হবে। আমার মনে হয় এটা স্টুপিড ব্যাপার। তারা যদি এটা করে, আমি খুব হতাশ হবো। ’

দুই ম্যাচ টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে এখন বাংলাদেশে ভারত। তাদের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগেও বিশ্বকাপে ছিল ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ।

তবে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে সেলেসাওরা। এখনও টিকে রয়েছে আর্জেন্টিনা। শোনা যায়, তৃতীয় ওয়ানডের আগেও নাকি ক্রিকেটাররা একসঙ্গে হয়ে ম্যাচ দেখেছেন। যার প্রভাব হয়তো পরের ম্যাচে এসে পড়েছে। তাই ডমিঙ্গোর এমন মনোভাব।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!