ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

বদলি হিসেবে নেমে মুয়ানির বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৮, ১৫ ডিসেম্বর ২০২২
বদলি হিসেবে নেমে মুয়ানির বিশ্বরেকর্ড
কোলো মুয়ানি

মরক্কোর বিপক্ষে ম্যাচে উসমান দেম্বেলের বদলি হিসেবে খেলতে নামেন র‌্যান্ডাল কোলো মুয়ানি। আর মাঠে নেমেই গোল করে দলকে জেতানোর পাশাপাশি রেকর্ডবুকে নাম লেখান তিনি। বদলি খেলোয়াড় হিসেবে দ্রুততম গোলের রেকর্ডে তৃতীয় নামটি তার।

মরক্কোর বিপক্ষে ম্যাচে উইঙ্গার উসমান ডেম্বেলের পরিবর্তে মাঠে নামেন মুয়ানি। ফ্রান্সের হয়ে এটা ছিল তার ক্যারিয়ারের চতুর্থ ম্যাচ। মাঠে নেমে নিজেকে চেনাতে মুয়ানি সময় নিলেন মাত্র ৪৪ সেকেন্ড। তাতেই ইতিহাসের পাতায় উঠে গেলো তার নাম।

দলের ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে ইতিহাসের সঙ্গী হয়ে যান মুয়ানি। এই গোলে বিশ্বকাপে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে তৃতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়ে ফেলেন তিনি। এই তালিকায় সবার উপরের নামটি উরুগুয়ের ফরোয়ার্ড রিচার্ড মোরালেস। 

Advertisement

২০০২ বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে মাত্র ১৬ সেকেন্ডের মধ্যে গোল করেন মোরালেস। দ্বিতীয় দ্রুততম গোলটি ডেনমার্কের ইবে সান্ডের। ১৯৯৮ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ২৬ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। 

মাঠে নেমে শুরুতে বলের স্পর্শও পাননি মুয়ানি। তবে যখন পেলেন, সেটাকে গোলে রূপ দিতে সময় নিলেন মাত্র ৪৪ সেকেন্ড। প্রথম টাচেই মুয়ানি বল জড়িয়ে দেন মরক্কোর জালে। মরক্কোর গোলরক্ষকের এই দৃশ্য দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!