[ খেলা ]
ক্লাব বিশ্বকাপ আসর বসছে ৩ বছর পর
ছবি: সংগৃহীত
চলছে ২০২২ কাতার বিশ্বকাপ। দেখতে দেখতে এরইমধ্যে শেষ হয়ে গেছে আসরের প্রায় সব খেলা। বাকি আর মাত্র দুটো ম্যাচ।
এক তৃতীয় স্থান নির্ধারণী। আর অন্যটি মেগা ফাইনাল। যে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স ও আর্জেন্টিনা। এরইমধ্যে নতুন ঘোষণা দিয়েছে ফিফা।
কাতার বিশ্বকাপ শেষ হতে না হতেই আগামী ক্লাব বিশ্বকাপের এ ঘোষণা এলো। সে অনুযায়ী ক্লাব বিশ্বকাপ হবে ৩ বছর পর অর্থাৎ ২০২৫ সালে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজে এ ঘোষণা দেন।
.png)
ইনফান্তিনো আরো জনান ৩২ টা দল নিয়ে বসবে ক্লাব বিশ্বকাপের আসর।
এদিকে ১৮ ডিসেম্বর ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামছে কাতার বিশ্বকাপের। এ আসরেও মোট ৩২টি দল অংশ নেয়। গত ২০ ডিসেম্বর কাতার-ইকুয়েডরের ম্যাচ দিয়ে এবারের আসর শুরু হয়।
ডেইলি-বাংলাদেশ/সালি/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!