কাতার বিশ্বকাপেও তাই ছোট ভাই তুল্য মেসির খেলা দেখতে ছুটে এসেছেন রোনালদিনহো। বিশ্বকাপের সেমিফাইনালে মেসি ম্যাজিকের রাতে স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন আর্জেন্টিনার বিজয়গাঁথা। এই মেসিকে ৫০ বছর পর্যন্ত খেলতে দেখতে চান বলে জানিয়েছেন তিনি।
ফ্রেঞ্চ দৈনিক এলইকুয়েপের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘মেসির জন্য এই খেলাটা সাধারণই। তাই নয় কি? সে দীর্ঘদিন ধরেই বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে খেলে যাচ্ছে। এটা তার শেষ বিশ্বকাপ।’
.png)
এরপর তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, মেসি ৫০ বছর পর্যন্ত খেলতে পারবে কারণ তার যে কোয়ালিটি আছে তা অন্য কারোর নেই। আমি নিশ্চিত, সে সবকিছুই করবে এই ট্রফিটা জয়ের জন্য। আমি তার জন্য খুবই খুশি।’
এমবাপ্পেকে নিয়ে রোনালদিনহো বলেন, ‘তার খেলা দেখে আমার ভালো লেগেছে। সে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই করেছে এবং সে এখনো অনেক তরুণ। তার সবধরণের কোয়ালিটি আছে এবং ঠাণ্ডা থাকছে। ব্রাজিলিয়ানরা এই ধরণের খেলোয়াড়কে তাদের দলে রাখতে পছন্দ করে।’