ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

কেমন উদযাপন করতেন ফুটবল ঈশ্বর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২০, ১৮ ডিসেম্বর ২০২২
কেমন উদযাপন করতেন ফুটবল ঈশ্বর
লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনা

আর মাত্র অল্প কিছু সময় এর পরই শুরু হবে বিশ্ব ফুটবল জয়ের লড়াই। কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তৃতীয় বারের মতো বিশ্বকাপ জয়ের দুয়ারে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি। এবার বিশ্বকাপ জয় দেখলে কেমন আনন্দ পেতেন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা।

এর আগে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এরপর ১৯৯০ ও ২০১৪ সালের ফাইনালে উঠলেও তৃতীয় শিরোপার ঘরে তুলতে পারেনি লাতিন আমেরিকার দেশটি। 

লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছরের শিরোপা-খরা কাতারে মেটাতে চায় আর্জেন্টিনা। 

Advertisement

দল যখন এমন বাস্তবতার সামনে তখন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার ছেলে ডিয়েগো সিনাগ্রা বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, বাবা থাকলে এই আর্জেন্টিনাকে নিয়ে তিনি অনেক খুশি হতেন। বর্তমান দলটি খুব ভালো খেলছে।

তিনি আরো বলেন, আমি আর্জেন্টিনার সবগুলো ম্যাচ দেখেছি। সব খবর রাখছি। এবার আমার জার্সির বুকে তৃতীয় তারকা ধারণ করতে চাই। ওরা সত্যিই এটির যোগ্য।

ম্যারাডোনা জুনিয়র আরো বলেন, আমার বাবা মেসিকে যেভাবে আলিঙ্গন করেছেন এবং সেই ছবিটি যেভাবে ইন্টারনেটের চারপাশে ঘুরছে সেটা আমার অনেক পছন্দের। যদি বিশ্বকাপ জিতে যায় আর্জেন্টিনা আমি লিওর জন্য অত্যন্ত খুশি হব। কারণ, আমি তার এক নম্বর ভক্ত ও তাকে অনেক ভালোবাসি।

২০২০ সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পারি জমান কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তার বয়স হয়েছিল ৬০ বছর। আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচ খেলে ৩৪ গোল করেন ম্যারাডোনা। 

আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক চারটি ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেন। তার নেতৃত্বে ১৯৮৬ সালের বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। ২০০৮ সালের নভেম্বর থেকে আঠারো মাস জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন ম্যারাডোনা।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!