[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২
ফাইনালে ফ্রান্স একাদশে দুই পরিবর্তন
ফ্রান্স দল
পর্দা নামতে যাচ্ছে কাতার বিশ্বকাপের। ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ফাইনালের জন্য নিজের কাঙ্খিত একাদশই গঠন করতে পেরেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে অসুস্থার কারণে খেলতে পারেননি আদ্রিয়ের র্যাবিও এবং দায়ত উপামেচানো। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে এই দুই ফুটবলারকে পেয়ে গেছেন কোচ।
মরক্কোর বিপক্ষে দায়ত উপামেচানোর পরিবর্তে খেলেছিলেন ইব্রাহিত কৌনাতে এবং ইউসেফ ফোফানা। র্যাবিও এবং উপামেচানো দলে ফেরার ফলে এই দু’জনকে সাইডলাইনে বসে থাকতে হচ্ছে।
পুরো বিশ্বকাপে যে ফরমেশনে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম খেলিয়েছেন- সেই ফরমেশনটাই ফাইনালের জন্য সেট করেছেন তিনি।
৪জনকে রাখছেন ডিফেন্সে। ৩জনকে মিডফিল্ডে এবং ৩ জনকে রাখছেন আক্রমণে। অলিভিয়ের জিরু, কিলিয়ান এমবাপে এবং উসমান ডেম্বেলেই আক্রমণের মূল দায়িত্বে।
.png)
ফ্রান্স একাদশ:
হুগো লরিস, হুলেস কৌন্দে, রাফায়েল ভারানে, দায়ত উপামেচানো, থিও হার্নান্দেজ, আন্তোনিও গ্রিজম্যান, অরিলিয়েন টিচুয়ামেনি, আদ্রিয়েন র্যাবিও, উসমান ডেম্বেলে, অলিভিয়ের জিরু এবং কিলিয়ান এমবাপে।
ফরমেশন: ৪-৩-৩
কোচ: দিদিয়ের দেশম।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!