ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

মহা ফাইনালে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা ও ফ্রান্স

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২০:৩৩, ১৮ ডিসেম্বর ২০২২
মহা ফাইনালে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা ও ফ্রান্স
ছবি: ফিফা

আর মাত্র ৩০ মিনিট, তারপরই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের মহা ফাইনাল। যার মঞ্চে কুশিলব হিসেবে মুখোমুখি হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স ও আর্জেন্টিনা।  দু’দলই আজ তাদের সেরা একাদশকেই মাঠে নামাতে যাচ্ছে। 

ফাইনালের জন্য নিজের কাঙ্খিত একাদশই গঠন করতে পেরেছে দুই দল। ফাইনালের মহারণে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। কারণ হারলেই বিশ্বকাপ হাতছাড়া হয়ে যাবে। আর তাই নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে ফরাসি ও আলভিসেলেস্তেরা।  

বিশ্বকাপের ফাইনালে রাত ৯টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। লুইসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের দেড় ঘণ্টা আগেই শুরুর একাদশ ঘোষণা করেছে দুই দল।

Advertisement

ক্যামেল ফ্লু’র কারণে শঙ্কায় থাকা রাফায়েল ভারানে ও অলিভার জিরোড আছেন ফ্রান্সের একাদশে। আছেন আদ্রিয়েন র‌্যাবিওটও।

অন্যদিকে আর্জেন্টিনার শুরুর একাদশে আছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। যথারীতি আছেন লিওনেল মেসি ও আলভারেজ।

অন্যদিকে ফ্রান্সের মিডফিল্ডার আউরেলিয়েন চুয়োমেনি ও থিও হার্নান্দেজ শুক্রবার অনুশীলন না করলেও একাদশে আছেন।

ফ্রান্স এবং আর্জেন্টিনা উভয় দলই ৪-৩-৩ ফরমেশনে ফাইনালের লড়াই সাজাবে।

ফ্রান্স একাদশ:
হুগো লরিস; কাউন্ডে, ভারানে, উপমেকানো, থিও হার্নান্দেজ , আঁতোয়ান গ্রিজমান, চুয়োমেনি, র‌্যাবিওট, ওসমানে দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে ও অলিভার জিরোড।

আর্জেন্টিনা একাদশ:
মার্টিনেজ, মোলিনা, রোমেরো, ওটামেন্ডি, আকুনা, ডি মারিয়া, ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

যে একাদশে দুই দল:

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!