ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

ফাইনালে পরাজয়, তবুও দেশে ফিরে বীরের সম্মান পেলো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৭:২৩, ২০ ডিসেম্বর ২০২২
ফাইনালে পরাজয়, তবুও দেশে ফিরে বীরের সম্মান পেলো ফ্রান্স
ছবি: সংগৃহীত

ফাইনালের মঞ্চে হার মানেই একটি দলের সমর্থকদের মন ভেঙে যাওয়া। এরপর আর দলকে উৎসাহ দেওয়ার মনমানসিকতা থাকে না কারো। কিন্ত এই জায়গায় ফ্রান্সের সমর্থকরা দেখালো ভিন্ন নজির। তারা বীরের বেশে বরণ করে নিয়েছে বিশ্বকাপে রানার্স আপ দলকে।

তীব্র শীত উপেক্ষা করে এমবাপ্পেদের বরণ করে নিতে হাজার হাজার সমর্থক জড়ো হয়েছিল প্যারিসের রাস্তায়। তারা উষ্ণ অভ্যর্থনা জানান এমবাপ্পে, গ্রিজম্যানদের। নেচেগেয়ে তাদের বরণ করে নিল ফ্রান্সবাসী। সে দেখার মতো এক দৃশ্য বটে।

আর্জেন্টিনার সঙ্গে পরাজয়েও সমর্থকদের প্রশংসা কুড়িয়েছে লেস ব্লুসরা। পিছিয়ে পড়েও এমবাপ্পেদের বারবার ফিরে আসার গল্প মন ছুঁয়ে গেছে হাজারো সমর্থকের। তারই বিনিময়ে ভালোবাসা দেখালো তারা।

Advertisement

 

দেশে ফিরেই বিমান বন্দর থেকে সোজা প্যারিসের দে লা কনকর্ড স্কয়ারে পৌঁছায় ফ্রান্স জাতীয় দল। প্রিয় দলের প্রতি কৃতজ্ঞতা জানাতে তীব্র শীত উপেক্ষা করে কনকর্ড স্কায়ারে জড়ো হয় হাজার হাজার সমর্থক। এসময় ফরাসি জাতীয় সঙ্গীত গেয়ে উল্লাস করেন তারা।

সমর্থকদের এমন ভালোবাসায় মন ভালো হয়ে যায় পুরো দলের। হোটেলের বারান্দা থেকে পুরো ফ্রান্স দল ভক্তদের সঙ্গে উল্লাসে মাতে। এমন পরাজয়েও সমর্থকদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রিজম্যান-জিরুদরা।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!