ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

বিশ্ব চ্যাম্পিয়ন! অবিশ্বাস্য: অ্যাঞ্জেল ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৪, ২০ ডিসেম্বর ২০২২
বিশ্ব চ্যাম্পিয়ন! অবিশ্বাস্য: অ্যাঞ্জেল ডি মারিয়া
স্বপ্নে চুমু খাচ্ছেন অ্যাঞ্জেল ডি মারিয়া

দিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপ উঁচু করে ধরেছিলেন ১৯৮৬ সালে ঠিক এর ৩৬ বছর পর ২০২২ সালে বিশ্বকাপ উঁচু করে ধরেছেন সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের হাতে বিশ্বকাপ তুলে দিয়েছেন তার সতীর্থরা। বিশ্বজয়ের দ্বিতীয় গোলটাই করেছেন মেসির ছায়া বলেই যাকে চেনা যায় সেই অ্যাঞ্জেল ডি মারিয়া।

ইনজুরির কারণে সেমিফাইনালে খেলতে পারেননি এ উইঙ্গার। ফাইনালে খেলা নিয়েও ছিল শঙ্কা। সকল দুর্ভাবনা দূর করে নেমে গেলেন মাঠে। মেসির গোলের পর দ্বিতীয় গোল করলেন তিনি। ২-০ তে এগিয়ে ছিল আর্জেন্টিনা। যত সময় মাঠে ছিলেন ম্যাচ আর্জেন্টিনার পক্ষেই ছিল। এরপরের ঘটনা সবার জানা।

সেই ডি মারিয়াই এখনো বিশ্বাস করতে পারেন না তারা বিশ্ব চ্যাম্পিয়ন। ‘বিশ্ব চ্যাম্পিয়ন ! অবিশ্বাস্য। আমার পরিবারকে ধন্যবাদ। ওরা আমাকে কখনো হাল ছাড়তে দেয়নি, প্রতিটা পদক্ষেপে পাশে ছিল। ওদের ধন্যবাদ। ধন্যবাদ আমার সতীৰ্থ ও সব আর্জেন্টাইনকে, আমার ওপর বিশ্বাস রাখার জন্য’। 

Advertisement

ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমবারের মত ট্রফি ছুঁয়ে দেখলেন লিওনেল মেসি। ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন আলভিসেলেস্তেরা। দিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপ ট্রফি উঁচু করে ধরলেন আর্জেন্টাইন অধিনায়ক।

১৮ ডিসেম্বর লুইসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ ২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। এরপর অতিরিক্ত সময়ে মেসির গোলে ৩-২ এ এগিয়ে যায় আর্জেন্টিনা। আবারো পেনাল্টিতে গোল করে ৩-৩ সমতায় ফেরান এমবাপে। এতেই টাইব্রেকারে গড়ায় ফাইনাল। এতে ৪-২ শর্টে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!