ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনার করা ‘কান্না থামাও’ পিটিশনে ধরাশায়ী ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮, ২৫ ডিসেম্বর ২০২২
আর্জেন্টিনার করা ‘কান্না থামাও’ পিটিশনে ধরাশায়ী ফ্রান্স
কিলিয়ান এমবাপ্পে

কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। তৃতীয়বারের মতো বৈশ্বিক এই আসরের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছে লিওনেল মেসির দল। যা বাস্তবে মেনে নিতে পারছেন না অনেকেই।

আর এ কারণে পুনরায় আর্জেন্টিনা বনাম ফ্রান্স বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজনের পিটিশন খুলেছিল ফরাসিরা। যেখানে সই করেছেন দুই লাখের বেশি মানুষ। আবার তাদের উত্তর দিতে ‘কান্না থামাও ফ্রান্স’ নামে আরেকটি পিটিশন খুলেছে আর্জেন্টাইনরা। যেখানে ব্যাপক সাড়া পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে বিশ্বকাপ ফাইনাল পুনঃঅনুষ্ঠানের দাবিতে ফরাসি ওয়েবসাইট মেসওপিনিয়নস একটি পিটিশন খোলে। যেখানে একদিনেই সই করেন প্রায় দুই লাখ মানুষ।  তাদের মতে ফ্রান্সের সঙ্গে ফাইনালে অন্যায় হয়েছে। ফলে ম্যাচটি আবার আয়োজন করতে হবে।

Advertisement

এদিকে ফরাসিদের এমন কাজের যথার্থ উত্তর দিতে পিছপা হয়নি আর্জেন্টাইনরাও। তারা আরেকটি পিটিশন খুলেছে, যার নাম দিয়েছে ‘কান্না থামাও ফ্রান্স’। চেঞ্জ ডট অরিজিনালে খোলা সেই পিটিশনে একদিনে সমর্থন জানিয়েছেন সাড়ে ছয় লাখেরও বেশি মানুষ।

বলা চলে অনলাইন পিটিশনের এই কাণ্ডে আর্জেন্টাইনদের কাছে একপ্রকার নাস্তানাবুদ হয়েছে ফরাসিরা। এখন দেখা যাক তারা নতুন কিছু করে কি না!

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!