ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ছিনতাইকারীর কবলে ব্রাজিল কোচ তিতে, শুনলেন কটাক্ষ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ২৫ ডিসেম্বর ২০২২
ছিনতাইকারীর কবলে ব্রাজিল কোচ তিতে, শুনলেন কটাক্ষ!
তিতে

দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না ব্রাজিলের সদ্য সাবেক কোচ তিতের। কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর নিজ বাড়িতেই থাকছেন তিনি। আর সেখানেই ছিনতাইয়ের কবলে পড়লেন। ছিনতাইকারী তার গলার চেইন তো নিয়েছেই, সেই সঙ্গে করে গেছে কটাক্ষও!

জানা গেছে, ব্রাজিলের রাজধানী রিওতে স্থানীয় সময় ভোর ৬টায় সস্ত্রীক হাঁটতে বের হয়েছিলেন তিতে। এ সময় এক ছিনতাইকারী তাকে ধরে গলার চেইন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে ব্যর্থ হওয়ায় দোষারোপও করে যায়।

২০১৬ সালে ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর কোপা আমেরিকা জিতেছিলেন তিতে। তবে টানা দুটি বিশ্বকাপে হট ফেভারিট দল নিয়ে গিয়েও শিরোপা জেতাতে পারেননি।

Advertisement

এবার কাতার বিশ্বকাপে হেক্সা মিশন নিয়ে যাওয়া ব্রাজিলকে সবাই শিরোপার অন্যতম দাবিদার ধরেছিল। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় সেলেসাওরা।

ওই হারের পরপরই ব্রাজিল কোচের পদ ছাড়েন তিতে। তবে পদত্যাগ করলে কী হবে, তার ওপর যেন ক্ষোভ রয়েই গেছে অনেকের। ছিনতাইকারী নিজে অপরাধ করেছে, তার মধ্যে আবার ৬১ বছর বয়সী কোচকে অপমান করতে ছাড়লো না!

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!