ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাদা পোশাকে ২০ বছর পর পাকিস্তানে খেলতে নামলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ২৬ ডিসেম্বর ২০২২
সাদা পোশাকে ২০ বছর পর পাকিস্তানে খেলতে নামলো নিউজিল্যান্ড
ছবি: আইসিসি

শ্রীলংকা দলের উপর হামলার পর থেকেই পাকিস্তানে নির্বাসিত ছিলো ক্রিকেট। তবে ধীরে ধীরে সেই দৃশ্যপট পাল্টাতে শুরু করে। অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে গেলে অন্যান্য দলগুলোও রাজি হয়। সেই ধারায় ২০ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামলো নিউজিল্যান্ড।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) করাচিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে ২০ বছরের ব্যবধান ঘুচিয়েছে দুই দল। ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তান।

সর্বশেষ ২০০২ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড। আর ২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল কিউইরা। ওই সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। এরপর নিরাপত্তার কারণে আর পাকিস্তানে যায়নি তারা।

Advertisement

সদ্য পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয় করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। দীর্ঘদিন পরে সফরে গেলেও ইংলিশদের কাছ থেকে অনুপ্রাণিত হতে চায় নিউজিল্যান্ড। অপরদিকে, ইংল্যান্ড সিরিজের ব্যর্থতা ভুলে জয়ের ধারায় ফিরতে মরিয়া পাকিস্তান।

প্রথম টেস্ট শেষে ৩ জানুয়ারি থেকে করাচিতেই দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। করাচিতে সিরিজের তিনটি ম্যাচ হবে ১০, ১২ এবং ১৪ জানুয়ারি।

নিউজিল্যান্ড একাদশ-
টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারেন মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, নেইল ওয়েগনার, অ্যাজাজ প্যাটেল।

পাকিস্তান একাদশ-
ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম (অধিনায়ক), সাউদ শাকিল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), আঘা সালমান, নওমান আলি, মোহাম্মদ ওয়াসিম, মীর হামজা, আবরার আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!