ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বক্সিং ডে টেস্টে ডেভিড ওয়ার্নারের রেকর্ডময় দিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪১, ২৭ ডিসেম্বর ২০২২
বক্সিং ডে টেস্টে ডেভিড ওয়ার্নারের রেকর্ডময় দিন
ডেভিড ওয়ার্নার

ক্রিকেটে এখন পর্যন্ত সব ফরম্যাটে অনেক ডাবল সেঞ্চুরি হয়েছে। তবে নিজের শততম টেস্টে এই কীর্তি গড়তে পেরেছেন মাত্র দুজন। তাতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখালেন অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার। ভাগ বসালেন আরো কয়েকটি রেকর্ডে।

অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে এর আগে শততম টেস্টে কারো ডাবল সেঞ্চুরি ছিল না। সেঞ্চুরি ছিল কেবল রিকি পন্টিংয়ের। তার রান ছাড়িয়ে ডেভিড ওয়ার্নার গড়ে ফেললেন আরেক কীর্তি। ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন তিনি।

গত বছরের আগ পর্যন্ত ডাবল সেঞ্চুরি ছিল না কারো। ভারতের বিপক্ষে চেন্নাইতে রুট নিজের একশোতম টেস্টে খেলেন ২১৮ রানের ইনিংস। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের পাশে এবার বসলেন অজি ওপেনার ওয়ার্নার। 

Advertisement

মঙ্গলবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দিনে এই কীর্তি গড়েন অস্ট্রেলীয় তারকা। ২৫৪ বলে ১৬ চার ও ২ ছক্কায় করেন ২০০ রান। ডাবল সেঞ্চুরি পুরো করার পরই অবশ্য পেশির টানে মাঠ ছাড়তে হয় তাকে।

অন্যদিকে আরেকটি রেকর্ডও নিজের করে নিলেন ওয়ার্নার। নিজের শততম ওয়ানডেতেও সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। শততম ওয়ানডে ও টেস্টে তিন অঙ্ক স্পর্শের রেকর্ড এতদিন ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজের। ওয়ার্নার এদিন তাকেও স্পর্শ করলেন। 

এর আগে টেস্টে শততম টেস্টে সেঞ্চুরি মোট নয়জন। ১৯৬৮ সালে প্রথম এই নজির গড়েন ইংল্যান্ডের কলিন ক্রাউন্ডে। পরে তালিকায় একে একে নাম লেখান জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম উল হক, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, রিকি পন্টিং ও জো রুট। এদের মধ্যে পন্টিং নিজের শততম টেস্টের দুই ইনিংসেই করেন সেঞ্চুরি। যা আর কার নেই।  

ওয়ার্নারের সেরা দিনে উড়ছে তার দল অস্টেলিয়াও। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৮৯ রানে আটকে দেওয়ার পর বিশাল রানের বোঝা চাপিয়ে দিচ্ছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯১ ওভারে তারা করে ফেলেছে ৩ উইকেটে ৩৮৬ রান। লিড পার হলো দেড়শো রানের।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!