ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ধোনির বাসায় উপহার পাঠালেন বিশ্বকাপজয়ী মেসি

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৪:৪০, ২৯ ডিসেম্বর ২০২২
ধোনির বাসায় উপহার পাঠালেন বিশ্বকাপজয়ী মেসি
ছবি: সংগৃহীত

ভারতের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সর্বকালের সেরাও অনেকে তার নামের পাশে জুড়ে দেন। ধোনিকে সবাই ক্রিকেটার হিসেবে জানলেও ছোটবেলায় ফুটবলার হতে চাইতেন ধোনী। গোলরক্ষক হিসেবেও বেশ ভালো ছিলেন তিনি।

ক্রিকেট ধ্যানজ্ঞান হলেও মাঠের বাইরে ধোনির ফুটবল প্রেম কার অজানা নয়। বাবার মতো তার মেয়ে জিভা ধোনিও ফুটবলের পাঁড় ভক্ত। ফুটবলের প্রতি ধোনির মেয়ের ভালোবাসার কথা হয়তো পৌঁছেছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কানেও। 

তাই তো সাত বছর বয়সী জিভা ধোনির কাছে নিজের অটোগ্রাফসহ জার্সি পাঠি দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। লিওনেল মেসির অটোগ্রাফসহ আর্জেন্টিনার সেই জার্সি গায়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি আপলোড দিয়েছে জিভা ধোনি।

Advertisement

আর্জেন্টিনার সেই জার্সিতে মেসির অটোগ্রাফের পাশাপাশি স্প্যানিশ ভাষায় লেখা, ‘পারা জিভা’ যার অর্থ ‘জিভার জন্য’। আর জার্সি পরে আপলোড করা ছবির সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনে লেখা হয়েছে, ‘যেমন বাবা, তেমন মেয়ে।’

মেসির ১০ নম্বর জার্সি পরনে মহেন্দ্র সিং ধোনির মেয়ের সেই ছবি এরই মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। ছবিতে দেখা যায়, মেসির ১০ নম্বর জার্সি পরে রয়েছে জিভা। সেখানে মেসির অটোগ্রাফের দিকে ইঙ্গিত করে আনন্দের বহিঃপ্রকাশ করছেন জিভা।

কাতার বিশ্বকাপ যেন লিওনেল মেসির কাছে সব অপ্রাপ্তি ঘোচানোর উপলক্ষ হয়ে এসেছিল। গত ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরে বর্ণাঢ্য ক্যারিয়ারের একমাত্র অতৃপ্তি ঘুচিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!