জয়সূচক গোল দুটি করেন শিউলি আজিম ও শামসুন্নাহার সিনিয়র।
গত দুই আসরেও লিগ শিরোপা ঘরে তুলেছিল বসুন্ধরা কিংস। এবারো অপরাজিত থেকেই লিগ জয়ের উদযাপনে মাতে কিংসের মেয়েরা।
.png)
শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দুই দলের পয়েন্ট ছিল সমান। জিতেছিল নিজেদের সবগুলো ম্যাচ। লিগ জেতার পথে দুই দলেরই দরকার ছিল জয়। সে লক্ষ্যে কিংসকে কঠিন পরীক্ষায় ফেলে দেয় এআরবিসি।
কমলাপুর স্টেডিয়ামে প্রথমার্ধে কিংসকে আটকে রাখলেও দ্বিতীয়ার্ধে আর পেরে উঠেনি এআরবিসি। ৮২ মিনিটে কর্ণার থেকে শিউলি আজিম গোল করে কিংসকে আনন্দর উপলক্ষ এনে দেন।
আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ভালোই রক্ষণ করছিল। গোলের সুযোগ পেলেও তারা ফিনিশিংয়ে ব্যর্থ হয়েছে। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে শামসুন্নাহার সিনিয়র গোল করলে বসুন্ধরা কিংসের শিরোপা নিশ্চিত হয়।
বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি শেষ পর্যন্ত ২-০ গোলের হার মেনে নেয়। অন্যদিকে তাদের হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংসের মেয়েরা।