মঙ্গলবার মিরপুর শের-ই বাংলার একাডেমি মাঠে দলীয় অনুশীলন শেষে কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন। জানিয়েছেন, ইনজুরি কাটিয়ে তামিম ইকবাল সম্পূর্ণ ফিট রয়েছেন।
যদিও নিজ দল খুলনার হয়ে অনুশীলনে ব্যাট হাতে অনুশীলন শুরু করেছেন তামিম। তবে কতটা ফিট রয়েছেন, সেই প্রশ্নের জট খুলে দিয়েছেন খুলনার প্রধান কোচ।
.png)
তামিমের ইনজুরি নিয়ে কোচ সুজন বলেন, ইনশাআল্লাহ তামিম ইজ রিকভার ভেরি ওয়েল। আমি মনে করি সম্পূর্ণ ভালো, ব্যাংকক গিয়েছিল। নেটেও ভালো ব্যাটিং করেছে গত দুইদিনে। আমিও যা বলেছি একটু স্লো যেতে যেহেতু আমাদের খেলা ৭ তারিখে আজ মাত্র ৩ তারিখ। আমরা আগামীকাল একটা প্রাকটিস ম্যাচ খেলব। হয়তো বা কিছুক্ষণ ব্যাটিং করবে তামিম সেখানে। সে ফিট, রেডি টু গো।’
প্রসঙ্গত, ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরই মধ্যে অনুশীলনে নেমে পড়েছে অংশগ্রহণকারী ৭ দল।