ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিম ইকবালের শ্বশুর মারা গেছেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৫, ২১ নভেম্বর ২০২২
তামিম ইকবালের শ্বশুর মারা গেছেন
তামিম ইকবাল- ফাইল ফটো

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ও অপেনিং ব্যাটার তামিম ইকবালের শ্বশুর মোহাম্মদ ইয়াসিন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ ইয়াসিন। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। ঐ অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

Advertisement

এদিকে, বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলছিলেন টাইগার ওপেনার। বিকেএসপিতে খেলা চলাকালীন শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার খবর পান। পরে খেলা ফেলেই চট্টগ্রামে ছুটে যান তামিম। তবে লাইফ সাপোর্ট থেকে আর ফেরেননি তার শ্বশুর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!