ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-১০ এ দল পেলেন না তামিম-রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:১১, ২৭ সেপ্টেম্বর ২০২২
টি-১০ এ দল পেলেন না তামিম-রিয়াদ
ফাইল ফটো

আবুধাবিতে অনুষ্ঠিতব্য টি-টেন লিগের ষষ্ঠ আসরে দল পাননি তামিম ইকবাল,  মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের মত তারকা ক্রিকেটাররা। এছাড়া শামীম হোসেন পাটোয়ারি, আল-আমিন হোসেনসহ আরো কয়েকজন বাংলাদেশি খেলোয়াড় ছিলেন টি-টেন লিগের ড্রাফটে অবিক্রিত।

সোমবার অনুষ্ঠিত নিলামের ড্রাফট থেকে বাংলাদেশের চার ক্রিকেটার দল পেয়েছেন এবারের আসরে। শুরুতে নুরুল হাসান সোহান, এরপর মৃত্যুঞ্জয় চৌধুরীকে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স দলে ভেড়ায়। এরপর পেসার মুস্তাফিজুর রহমানকে দলে যুক্ত করে টিম আবুধাবি। সবশেষ ড্রাফটের শেষ সময়ে আরেক পেসার তাসকিন আহমেদকে দলে নিয়েছে বর্তমান টি-টেনের চ্যাম্পিয়ন দল ডেকান গ্ল্যাডিয়েটরস।

বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সে ৩ জন বাংলাদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে, এছাড়া ডেকান গ্ল্যাডিয়েটরসে নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ এবং টিম আবুধাবিতে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। 

Advertisement

এর আগে, সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে দলে যুক্ত করেছিল বাংলা টাইগার্স।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!