[ দেশজুড়ে ]
ডোবার পানিতে ভাসছিল ছোট্ট তামিম
ছবি : ডেইলি বাংলাদেশ
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় ডোবার পানিতে পড়ে তামিম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার বাউসী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তামিম ওই এলাকার সুজন মিয়ার ছেলে।
জানা যায়, বিকেলে পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে নিখোঁজ হয় তামিম। পরে পরিবারের লোকজন আশপাশে অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানি থেকে তামিমকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। এ সময় তাকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. দেবাশীষ রাজবংশী বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!