শুক্রবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউপির লোহাকাচি এলাকার ডাহুক নদীতে এ ঘটনা ঘটে৷ মৃত মাহবুব জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউপির রনচন্ডি পিঠাখাওয়া এলাকায় আইনুল ইসলামের ছেলে৷
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার শিশু মাহাবুব তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে৷ শুক্রবার সকালে সে নানার বাড়ির আশপাশের কয়েকজন শিশুর সঙ্গে ডাহুক নদীতে গোসল করতে যায়৷ একপর্যায়ে পানিতে ডুবে গেলে সঙ্গে থাকা শিশুরা চিৎকার করে৷ তাদের চিৎকারে স্থানীয়রাসহ শিশুটির নানার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে৷