ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত, দল পেলেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৬, ২৫ সেপ্টেম্বর ২০২২
বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত, দল পেলেন না সাকিব
ফাইল ছবি

দেশের ঘরোয়া টি-২০ ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এখন পর্যন্ত এই প্রতিযোগিতার আটটি আসর অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী তিন আসরের জন্য টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এবারের তালিকায় সবচেয়ে বড় চমক বিপিএলের অন্যতম সফল দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাবেক ফ্র্যাঞ্চাইজি আকতার গ্রুপের দল না পাওয়া। এছাড়া সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট বিপিএলের দল কিনতে আগ্রহ প্রকাশ করলেও তালিকাভুক্ত হয়নি।

এবার বিপিএলে দল পায়নি বেক্সিমকো গ্রুপও। আগের আসরের মতো এবারও রাজশাহী থেকে কোনো দল খেলবে না বিপিএলে। তবে কয়েক আসর পর আবারো বিপিএলে ফিরেছে বসুন্ধরা গ্রুপ। তারা রংপুরের ফ্র্যাঞ্চাইজি হিসেবে দায়িত্ব পেয়েছে।

Advertisement

একনজরে দেখে নিন বিপিএলের আগামী ৩ আসরে কোন দলের মালিকানায় কোন ফ্র্যাঞ্চাইজি থাকছে-

ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড- বরিশাল
মাইন্ডট্রি লিমিটেড- খুলনা
প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড- ঢাকা
ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড- সিলেট
টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ)- রংপুর
ডেল্টা স্পোর্টস লিমিটেড- চট্টগ্রাম
কুমিল্লা লিজেন্ডস লিমিটেড- কুমিল্লা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!