[ খেলা ]
বিপিএল নিয়ে আমিরাতের আবেদন নাকচ বিসিবির
ফাইল ফটো
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাংঘর্ষিক সময়সূচি পরিবর্তনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিল আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু শেষ পর্যন্ত সেটি নাকচ করে দিয়েছে বিসিবি।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রথমবারের মতো আরব আমিরাতে হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি। তবে একই সময় হবে দক্ষিণ আফ্রিকা লিগ, বিগ ব্যাশ আর বিপিএল। ভারতীয় কোনো ক্রিকেটার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে না। পাকিস্তান ও অস্ট্রেলিয়াও এরই মধ্যে ঘোষণা দিয়েছে আরব আমিরাত লিগের জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র না দেওয়ার।
.png)
সংকট কাটাতে এবার বিভিন্ন বোর্ডের সঙ্গে যোগাযোগ শুরু করেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। সাংঘর্ষিক সূচি এড়াতে বিপিএলের সময় পরিবর্তনের জন্য বিসিবিকে অনুরোধ করেছিল ইসিবি। তবে সে আবেদনে সাড়া দেয়নি বিসিবি।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিসিবি
লিংক সফলভাবে কপি হয়েছে!