ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিজের ভুলে হাসির পাত্র হলেন রোনালদো 

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৭:৪৯, ৪ জানুয়ারি ২০২৩
নিজের ভুলে হাসির পাত্র হলেন রোনালদো 
ছবি: সংগৃহীত

সৌদি ক্লাব আল নাসেরে পরিচিতি এক অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে ক্রিস্টিয়ানো রোনালদোর ‘স্লিপ অব টাং’এ এক ভুলে বিস্মিত তার ভক্ত সমর্থকরা, রীতিমতো ট্রলের শিকার হন তিনি।

মঙ্গলবার মরসুল পার্ক স্টেডিয়ামে পরিচিতি অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলন করেন রোনালদো। প্রতি বছর ২০ কোটি ডলার পারিশ্রমিক পেতে যাওয়া এই ফুটবলার সেখানেই করে বসলেন বড় এক ভুল, যা হাসির পাত্র বানায় তাকে। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে তৈরি হয় ট্রল। 

রোনালদো গেছেন সৌদি আরবে, আর সেখানে বললেন ‘সাউথ আফ্রিকা’। অদ্ভুতভাবে সৌদি আরবকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে গুলিয়ে ফেলেন রোনালদো। 

Advertisement

তিনি বলেন, ‘‘সাউথ আফ্রিকা’য় আসাটা আমার ক্যারিয়ারের শেষ নয়। এ কারণেই আমি পাল্টাই এবং সত্যি কথা বলতে লোকেরা কী বলছে সেটা নিয়ে আমি একদমই চিন্তিত নই।’

মুহূর্তের ভুলে বলা ‘সাউথ আফ্রিকা’ শব্দযুগল উপস্থিত সবার সামনে হাসির পাত্র বানিয়ে দেয় রোনালদোকে। টুইটারে পড়েছে হাসির রোল। ফুটবল ইনডেক্স ৮ সেকেন্ডের ভিডিও প্রকাশ করে লিখেছে, ‘রোনালদো মনে করেন তিনি সাউথ আফ্রিকায়।’ 

এক টুইটার ব্যবহারকারী লিখেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোকে ২০ কোটি ডলার সৌদি আরব এটা বলতেই দিয়েছে যে তিনি সাউথ আফ্রিকায় খেলবেন বলে রোমাঞ্চিত।’

ওই ভুল নিজেও খেয়াল করেননি রোনালদো। তাকে ইতস্তত হতে দেখা যায়নি। বরং নিজেকে অনন্য খেলোয়াড় দাবি করেন এবং সৌদি আরবে রেকর্ড ভাঙার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!