গালফ ওয়েল বাংলাদেশ কোম্পানিতে একদিনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান ক্রিকেটের সবচেয়ে বড় এ সুপারস্টার।
সেখানেই বিপিএল নিয়ে করেছেন বিষ্ফোরক মন্তব্য। ডিআরএস নিয়ে সরাসরি বোর্ডের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, বাজেট সংকট সম্ভবত (হাসি)। সদিচ্ছা থাকলে থেমে থাকার কোনো কিছু দেখি না। সদিচ্ছা থাকলে আমি তো কোনো কারণ দেখি না ডিআরএস থাকবে না, তিন মাস আগে ড্রাফট কিংবা অকশন কেনো হবে না? টিমগুলো দুই মাস আগে থেকে কেনো ঠিক হবে না?’
.png)
ডিআরএস না থাকার মূল কারণ হিসেবে বিসিবি প্রধান নির্বাহী জানান, লোকবলের অভাবেই বিপিএলে নেই ডিআরএস।
তিনি বলেন, সারা বিশ্বের একটি কোম্পানিই ডিআরএস সুবিধা দিয়ে থাকে। তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। এমনকি আইসিসি দিয়েও চেষ্টা করেছি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কিছু সূচী থাকায় তা সম্ভব হয়নি। এখানে বাজেটের কোন বিষয় নেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, আমাদের এখানে ইকুপমেন্ট গুলো পড়ে আছে। কিন্তু লোকের অভাবে তা চালানো যাচ্ছে না। বাজেট বা অন্য কোন সমস্যা নেই। সমস্যা আসলে দক্ষ মানুষের।
তবে প্রশ্ন একটা থেকেই যায়। অন্যান্য দেশের ঘরোয়া টুর্নামেন্টে ডিআরএস পেলেও বিসিবি কেন পেল না?